সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। তবে তালিকায় নেই শাপলা প্রতীক।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্স অর্ডার নং ১৫৫ অব ১৯৭২)-এর আর্টিকেল ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ এই সংশোধনী এনেছে নির্বাচন কমিশন।
তালিকায় নৌকা স্থগিত রেখে দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হয়েছে। তবে প্রকাশিত তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি।

(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি