সিলেট রুটে নতুন ট্রেন চালু ও রেললাইন সংস্কারের দাবীতে কুলাউড়ায় ধর্মঘট

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

সিলেট রুটে নতুন ট্রেন চালু ও রেললাইন সংস্কারের দাবীতে কুলাউড়ায় ধর্মঘট

Manual6 Ad Code

সিলেট রুটে নতুন ট্রেন চালু ও রেললাইন সংস্কারসহ ৮ দফা দাবীতে মৌলভীবাজারের কুলাউড়ায় অবস্থান ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়ার ব্যানারে জংশন স্টেশন প্লাটফর্মে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ধর্মঘট কর্মসূচীতে কুলাউড়াসহ সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন প্রায় আধা ঘন্টা আটকে রাখে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।

 

ট্রেন আটকের খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেন। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের মাধ্যমে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ মহিউদ্দিন আরিফের সাথে আন্দোলনকারীদের মুঠোফোনে কথা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক, রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর হোসেন, স্টেশন মাস্টার রোমান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

রেলওয়ের উর্ধতন কর্মকর্তা আগামী ১৫ দিনের মধ্যে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা তখন জনদুর্ভোগের কথা চিন্তা করে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

অবস্থান ধর্মঘট কর্মসূচিতে বক্তারা অবিলম্বে আট দফা দাবি তুলে ধরে তা মেনে নিতে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। দাবিগুলো হচ্ছে, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু, সিলেট-আখাউড়া সেকশনের রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা, সিলেট-আখাউড়া লোকাল ট্রেন চালু, সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো চালু, কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বাড়ানো ও কালোবাজারি বন্ধসহ সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর কালনী ও পারাবত এক্সপ্রেসের আজমপুর স্টেশন-পরবর্তী যাত্রা বিরতি বন্ধ এবং সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন ও যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন।

 

Manual6 Ad Code

৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সমন্বয়ক আতিকুর রহমান আখই ও সাংবাদিক নাজমুল বারী সোহেলের পরিচালনায় অবস্থান ধর্মঘট কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান, কুলাউড়া উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ৮ দফা আন্দোলন বাস্তবায়ন সিলেটের সমন্বয়ক আমিন উদ্দিন আহমেদ, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, কুলাউড়া ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, ভাটেরা বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার, বিএনপি নেতা সিপার আহমেদ, সাংবাদিক মাহফুজ শাকিল, সাংবাদিক এইচ ডি রবেল, রফিকুল ইসলাম মামুন, সাইফুল ইসলাম সিদ্দিকী, সংগঠক সামছুদ্দিন বাবু, আব্দুল মজিদ, ছাত্র সমন্বয়ক শামীম আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

 

উল্লেখ্য, ইতোমধ্যে সিলেট রেলস্টেশন, কুলাউড়া জংশন স্টেশন, শ্রীমঙ্গল রেলস্টেশনসহ বিভিন্ন বন্ধ রেলস্টেশন ভাটেরা, টিলাগাঁও, লংলা রেল স্টেশনে মানববন্ধন কর্মসূচি এবং সর্বশেষ কুলাউড়া জংশন স্টেশনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। দাবি আদায়ে রেলের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দেয়া হয়।

 

(সুরমামেইল/বিজ্ঞপ্তি/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code