নবীগঞ্জে বাসচাপায় নছিমন চালকের মৃত্যু

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫

নবীগঞ্জে বাসচাপায় নছিমন চালকের মৃত্যু

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম (৪০) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন।

 

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

নিহত নজরুল ইসলাম নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট হাজীপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন নছিমন চালক ছিলেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নজরুল ইসলাম তার নছিমন নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি অভিমুখে যাচ্ছিলেন। রুস্তমপুর টোল প্লাজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আল মোবারকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নছিমনটিকে চাপা দেয়। এতে নছিমনটি উল্টে গিয়ে চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

খবর পেয়ে গোপলারবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে নজরুল ইসলামের মৃত্যু হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ সরকার।

 

(সুরমামেইল/এসএএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code