দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার শ্রীমঙ্গল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা চায়ের রাজ্য শ্রীমঙ্গলে রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক মো. মুজিবুর রহমান।

Manual4 Ad Code

 

তিনি বলেন, সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন এ তাপমাত্রা আরও নিচের দিকে নামতে পারে। এটি এখানে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

 

Manual7 Ad Code

কিন্তু তাপমাত্রা কম থাকলেও সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। তাই দৈনন্দিন জীবনযাত্রার ওপর শীতের প্রভাব পড়তে দেখা যায়নি তেমনটা। ভোরের দিকে চা বাগান শ্রমিকদের নিয়মিত কাজে অংশগ্রহণ করতে দেখা গেলেও শীতের কারণে কর্মক্ষেত্রে কিছুটা স্থবিরতা ছিল। শহরজুড়েই জনজীবন ছিল ব্যস্ত। এ ছাড়া দেশি-বিদেশি পর্যটকদের পদচারণা লক্ষ করা গেছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমবিএন)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code