বাবরি মসজিদ নির্মাণে দানের হিড়িক, অর্থের পাহাড়!

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫

বাবরি মসজিদ নির্মাণে দানের হিড়িক, অর্থের পাহাড়!

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
বাংলার মাটিতে বাবরি মসজিদ ঘোষনার পরই পশ্চিমবঙ্গে মুর্শিবাদ জেলার ভরতপুর আসনের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে শাসকদল তৃণমূল। তারপরও গত ৬ ডিসেম্বর বেলডাঙায় ফিতা কেটে বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন। সেই সভাস্থলে বাংলার বহু মানুষের সমাগম হয়েছিল।

 

সে দিনই স্টিলের তৈরি ১১টি বড় দানবাক্স রাখা হয় সভাস্থলে। মসজিদ নির্মাণের জন্য সকলের কাছে অর্থ সাহায্যের আবেদন করেন হুমায়ুন। তারপর থেকে দান এসেই চলেছে। দান পাওয়া সেইসব অর্থ হুমায়ুন কবীরের বাড়িতে চলছে গণনা।

 

জানা গিয়েছে, রোববার রাতে টাকা ভর্তি ১১টি ট্রাঙ্ক আনা হয় তার বাড়িতে। সিসি টিভির নজরদারিতে টাকা গুনছেন ৩০ জন মিলে। দায়িত্ব রয়েছেন, ‘পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’র আলেম-উলামরা। নগদ অর্থ গুনতে আনা হয়েছে মেশিনও।

 

সোমবার (৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত ৭টি ট্রাঙ্ক খোলা হয়েছে, তা থেকে ৩৭ লাখ রুপি সংগ্রহ হয়েছে। সব গণনা শেষ হতে বিকেল গড়াবে বলে জানিয়েছেন হুমায়ুন। এছাড়া ইচ্ছুকরা, অনলাইনে হুমায়ুনের ব্যাংকে ট্রান্সফার করেছে ৯৩ লাখ রুপি। সব মিলিয়ে মসজিদ নির্মানের জন্য মোট ১ কোটি ১০ লাখ রুপি দান পাওয়া গেছে। হুমায়ুনের, দাবি ব্যাঙ্কে ট্রান্সফার লাগাতার হয়েই চলেছে।

 

Manual8 Ad Code

৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন হুমায়ুন কবীর। সেইদিনই তিনি জানিয়েছিলেন যে বাবরি মসজিদ তৈরি করতে খরচ হবে আনুমানিক ৩০০ কোটি রুপি। তবে অর্থ নিয়ে চিন্তা করছেন না হুমায়ুন, কারণ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তিই সেদিনই ৮০ কোটি রুপি দান বাবরি মসজিদ নির্মাণের জন্য দান করবেন বলে জানিয়েছেন। আরও বহু মানুষ প্রতিনিয়ত অর্থ প্রদান করে চলেছেন।

 

নগদ অর্থ ছাড়াও সাধারণ মানুষ মসজিদ নির্মানের জন্য ইট আর বালু দান করছেন। স্থনীয়দের তথ্য মতে, ইতিমধ্যে কয়েকলাখ ইট এবং কয়েক হাজার বালুর বস্তা এসেছে মসজিদ নির্মানের জমিতে। ফলে তৃণমুলের হুমায়ুনের সাসপেন্ড হওয়া নেতা বাবরি মসজিদ তৈরির আগেই কতটা জনপ্রিয় হয়েছে, তা সার্বিক দানের বহর দেখেই বোঝা যাচ্ছে।

 

গত ৪ ডিসেম্বর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে সভা করতে মুর্শিদাবাদে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের সেই সভাস্থলে উপস্থিত ছিলেন হুমায়ুনও। কিন্তু সেদিনই জানিয়ে দেওয়া হয়, হুমায়ুনকে দল সাসপেন্ড করেছে। ক্ষুব্ধ হুমায়ুন সভাস্থল থেকে বেরিয়ে যান এবং ২২ ডিসেম্বর নতুন দল গড়ার হুঁশিয়ারি দেন হুমায়ুন।

Manual6 Ad Code

 

জানিয়ে দেন, ভারতের পশ্চিমবঙ্গের মাটিতে বাবরি মসজিদ তিনি তৈরি করবেনই। এবং আসন্ন বিধানসভা নির্বাচনে তার নতুন দল রাজ্যের ৩০০ আসনের মধ্যে ১৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতাও করবে। সমস্ত মুসিলিম ভোটারদের একত্রি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

১৯৯২ সালের ডিসেম্বরের ৬ তারিখে বিশ্ব হিন্দু পরিষদ এবং এর সহযোগী সংগঠনের কর্মীরা ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যাতে ষোড়শ শতাব্দীর ঐতিহ্যবাহি বাবরি মসজিদ ধ্বংস করে। তারপর দীর্ঘকাল কেটে গেছে। ওই স্থানে আদালতের প্রস্তাবিত রায়ে রামমন্দির হলেও মসজিদের কাজ এখনও শুরু হয়নি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, অযোধ্যায় ধ্বংসকৃত মসজিদ থেকে কিছুটা দূরে বাবরি মসজিদ নির্মাণ করে দেওয়ার কথা। কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ বাস্তবায়িত হয়নি।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code