কমলগঞ্জ থেকে ৯টি এয়ারগান উদ্ধার

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

কমলগঞ্জ থেকে ৯টি এয়ারগান উদ্ধার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ৯টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব জালালপুর এলাকায় অভিযান চালিয়ে এসব এয়ারগান উদ্ধার করা হয়।

 

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

র‌্যাব জানায়, কমলগঞ্জের ৭নং আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকায় একটি পরিত্যক্ত ভিটার পাশে ঝোপের মধ্যে পাটের বস্তায় মোড়ানো অবস্থায় এসব এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতামূলক কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্ঙ্খলা বাহিনী।

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ৯টি এয়ারগান জিডিমূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কে এম শহিদুল ইসলাম।

 

উল্লেখ্য, গণ অভ্যুত্থানের পর থেকে শনিার পর্যন্ত র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ২৬টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪ হাজার ৭৫৫ গ্রাম বিস্ফোরক, ২৩টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, বিপুল পরিমাণ এয়ারগানের গুলি এবং মোট ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code