স্বদেশে প্রত্যাবর্তন: সিলেট বিমানবন্দরে ভিড় না করার নির্দেশনা বিএনপির

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

স্বদেশে প্রত্যাবর্তন: সিলেট বিমানবন্দরে ভিড় না করার নির্দেশনা বিএনপির

Manual4 Ad Code

সিলেট:
আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর তাঁর স্বদেশে প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনার সৃষ্টি হয়েছে।

 

বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যে উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে উপস্থিতির দিক দিয়ে অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে।নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই গণসংবর্ধনায় অংশ নেবেন। স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা হবে এটি।

 

এদিকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সমবেত ও ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।

 

বুধবার (২৪ ডিসেম্বর) সিলেট জেলা ও মহানগরসহ সিলেট বিভাগের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় নির্দেশনা মান্য করার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

Manual7 Ad Code

 

এদিকে তারেক রহমানের দেশে ফেরা ও রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকেও আলাদা নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/বিজ্ঞপ্তি/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code