বেনাপোল সীমান্ত অভিমুখে লংমার্চ আটকাল বিএসএফ, বাংলাদেশবিরোধী বিক্ষোভ

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

বেনাপোল সীমান্ত অভিমুখে লংমার্চ আটকাল বিএসএফ, বাংলাদেশবিরোধী বিক্ষোভ

Manual2 Ad Code

মেইল ডেস্ক:
বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় বাংলাদেশবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে সনাতনী ঐক্য পরিষদ। তাদের বাংলাদেশ অভিমুখে লংমার্চ ভারতীয় সীমান্তরর্ক্ষী বাহিনী (বিএসএফ) আটকে দিলে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।

 

বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এই লংমার্চ ও বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী।

 

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভকারীরা বাংলাদেশ অভিমুখে লংমার্চ করার সময় বিএসএফ তাদের আটকে দেয়। পরে তারা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বাংলাদেশের দিকে মাইক তাক করে বাংলাদেশবিরোধী উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দেয়। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের সর্তক অবস্থায় দেখা যায়।

 

Manual1 Ad Code

পরে ভারতের বনগাঁও বাটার মোড় এলাকা হয়ে বনগাঁও হিন্দু নাগরিক ঐক্য মঞ্চ ও সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

Manual2 Ad Code

সমাবেশে বক্তব্য দেন, বিজেপির এমএলএ অশোক কীর্তনীয়া এবং বিজেপির এমপি শান্তনু ঠাকুর। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোলের ওপারে পেট্রাপোলে সনাতনী ঐক্য পরিষদের একটি জমায়েত হয়েছে বলে শুনেছেন। তবে বাংলাদেশবিরোধী কোনো বিক্ষোভ হয়েছে কি না জানেন না তিনি।

 

(সুরমামেইল/এমকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code