সিলেট-৬ আসন: ফয়সলের মনোনয়ন স্থগিত, এমরানের বৈধ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

সিলেট-৬ আসন: ফয়সলের মনোনয়ন স্থগিত, এমরানের বৈধ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৬ আসনে বিএনপির ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন পত্র স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে দলটির অপর প্রার্থী এমরান আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

 

Manual6 Ad Code

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

 

Manual1 Ad Code

তিনি জানান, মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া কাগজপত্রে সমস্যা থাকায় ফয়সল চৌধুরীর মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে।

 

Manual4 Ad Code

এ আসনে গণঅধিকার পরিষদের জাহিদুর রহমানেরও মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। আর স্বতন্ত্র ফখরুল ইসলামের মনোনয়ন যাছাই-বাছাইকালে বাতিল করা হয়।

 

জান যায়, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনে গত শনিবার ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেয় বিএনপি। এরআগে বিএনপির মনোনয়ন ঘোষণার প্রথম ধাপে এ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়।

 

Manual3 Ad Code

এই দুই নেতাই গত সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে আজ (শনিবার) ফয়সলের মনোনয়নপত্র স্থগিত হয়।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code