হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হলো মাদুরো ও তাঁর স্ত্রীকে

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৬

হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হলো মাদুরো ও তাঁর স্ত্রীকে

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রথমবারের মতো নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তোলা হচ্ছে। তাঁকে বহনকারী একটি হেলিকপ্টার নিউইয়র্কের আদালতের নিকটবর্তী একটি হেলিপোর্টে কিছুক্ষণ আগে অবতরণ করেছে।

 

সোমবার (৫ জানুয়ারি) তাঁকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে।

Manual8 Ad Code

 

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএবিসি প্রকাশিত ফুটেজে দেখা গেছে, হাতকড়া পরা অবস্থায় মাদুরোর পরনে ছিল বাদামি রঙের পোশাক ও উজ্জ্বল কমলা রঙের জুতা। অবতরণের পর তাঁকে বিশেষ পাহারায় একটি ভ্যানে তুলে নেওয়া হয়। সেখান থেকে মাদুরোকে আদালতে যাওয়া হবে। এ সময় মাদুরোর সঙ্গে তাঁর স্ত্রী সিলিয়াকে দেখা গেছে।

 

গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।

 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে নিকোলাস মাদুরোকে হাজির করার কথা রয়েছে। স্থানীয় সময় আজ দুপুরের দিকে বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তাঁকে নেওয়া হতে পারে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

আটকের পর মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিবি) নামের এক আটককেন্দ্রে রাখা হয়েছিল। সেখান থেকে আজ তাঁকে আদালতে নেওয়া হচ্ছে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code