নবীগঞ্জে এলপি গ্যাস মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৬

নবীগঞ্জে এলপি গ্যাস মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

Manual8 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে এলপি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে মুল্য বৃদ্ধি ও মজুদ করে সংকট সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমান করা হয়েছে।

Manual1 Ad Code

 

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) প্রত্যয় হাশেম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন।

 

জানা গেছে, নবীগঞ্জে আউশকান্দি হীরাগঞ্জ বাজার ও ইমামবাড়ি বাজারে মজুদ ও মূল্য পরিশিষ্ট সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে যাচাই করা হয়। যাচাইকালে সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ১২ কেজি এলপি গ্যাসের দাম ১৩০৬ টাকার স্থলে অতিরিক্ত মূল্য গ্রাহক হতে নেওয়ায় এবং নির্ধারিত পণ্য মজুদ করার মাত্রা হতে অতিরিক্ত পণ্য মজুদ করে রাখার কারণে দুইজন ডিস্ট্রিবিউটরকে জরিমানা করা হয় ও সংশ্লিষ্ট খুচরা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

Manual5 Ad Code

 

পরে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক আউশকান্দি হীরাগঞ্জ বাজারের একতা এন্টারপ্রাইজের ব্যবসায়ী আজমান আলীকে ২০ হাজার টাকা ও ইমামবাড়ি বাজারের রহিমা এন্টারপ্রাইজ এর ব্যবসায়ী অলিউর রহমান সোহাগকে ২০ হাজার টাকা মোট ৪০ হাজার টাকা তাৎক্ষনিক জরিমানা আদায় করা হয়।

 

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রত্যয় হাশেম বলেন, সংশ্লিষ্ঠ ব্যবসায়ীদের এলপি গ্যাস মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রি করার তাদের কে জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code