হবিগঞ্জ-১: বিদ্রোহী সুজাতকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

হবিগঞ্জ-১: বিদ্রোহী সুজাতকে কারণ দর্শানোর নোটিশ

Manual3 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই ঘোড়া প্রতীকে ভোট চাওয়ার অভিযোগে হবিগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে নির্বাচনি অনুসন্ধান কমিটি শোকজ করেছে।

 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান, সিভিল জজ আদালতের বিচারক সায়দুর রহমান তাঁকে নোটিশ দেন। শেখ সুজাত মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে ভোট চাওয়ার ভিডিও গত সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।

 

Manual5 Ad Code

নোটিশে উল্লেখ করা হয়েছে, এই প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার ৮টি ধারা লঙ্ঘন করেছেন।

Manual5 Ad Code

 

মঙ্গলবার রাতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘নির্বাচনি অনুসন্ধান কমিটির সামনে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় শেখ সুজাত লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দেবেন। নোটিশের অনুলিপি আরও সাতটি দপ্তরে প্রেরণ করা হয়েছে।’

 

জানা গেছে, নবীগঞ্জ ও বাহুবল নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার, নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ২৬৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। আসনে ১৭৭টি স্থায়ী ভোট কেন্দ্রে ৯০৫টি স্থায়ী ও ১৪টি অস্থায়ী ভোটকক্ষ চূড়ান্ত করা হয়েছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজা কিবরিয়া, জামায়াতে ইসলামীর মোঃ শাহজাহান আলী, খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম, বাসদের কাজী তোফায়েল আহমদ, ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা সেলিম এবং স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) শেখ সুজাত মিয়া।

 

Manual1 Ad Code

এই বিষয়ে শেখ সুজাত মিয়া জানান, তিনি নোটিশ পেয়েছেন, তার আইনজীবি এই বিষয়ে নির্ধারিত সময়ে জবাব দাখিল করবেন।

 

(সুরমামেইল/এমএএ)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code