শাবির ভিসি-প্রোভিসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ, বিক্ষোভ চলছে

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

শাবির ভিসি-প্রোভিসিসহ কর্মকর্তারা অবরুদ্ধ, বিক্ষোভ চলছে

Manual7 Ad Code

শাবি প্রতিনিধি:
ভোটের একদিন আগে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা।

Manual4 Ad Code

 

আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে প্রশাসনিক ভবন-১ তালা ঝুলিয়ে দেন তারা। এতে অবরুদ্ধ রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য (প্রোভিসি), কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।



পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন জনসাধারণ।

 

সরেজমিনে শাবিপ্রবি ঘুরে দেখা যায়, দুপুর সোয়া ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রশাসনিক ভবন-১ তালা ঝুলছে। এতে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো.ইসমাইল হোসেন এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরসহ ভবনে কর্মরত কর্মকর্তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

Manual3 Ad Code

 

সন্ধ্যা ৬টার দিকে বিভিন্ন প্যানেলের প্রার্থীসহ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ভিসি, প্রোভিসি সঙ্গে নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়নের জন্য আলোচনা করতে তালা খুলে ভবনে প্রবেশ করেন।

 

Manual2 Ad Code

এসময় শিক্ষার্থীরা বলেন, আলাপ আলোচনা শেষে পরবর্তী কর্মসূচী ঘোষণা করবেন। এই রিপোর্ট সন্ধ্যা সাড়ে ৭টায় লেখা পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ভেতরে অবস্থান করছেন।

 

এরআগে সোমবার দুপুর ২টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

উল্লেখ্য, রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

 

(সুরমামেইল/এসবিএন)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code