শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্র শিবিরের কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্র শিবিরের কর্মসূচি ঘোষণা

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে দেশজুড়ে চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

 

Manual1 Ad Code

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ছাত্র শিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

Manual2 Ad Code


।আরও পড়ুন

Manual1 Ad Code


এতে বলা হয়, শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা।

 

ঘোষিত কর্মসূচিসমূহ-

  • ২০ জানুয়ারি: দেশের সকল ক্যাম্পাসসমূহে মানববন্ধন ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল।
  • ২১ জানুয়ারি: সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল।
  • ২২ জানুয়ারি: সকল উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল।
  • ২৩ জানুয়ারি: ঢাকা মহানগরে বিক্ষোভ মিছিল।

এর আগে দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ শাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন।

 

এদিকে নির্ধারিত সময়ে শাকসু আয়োজিত না হলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুতের লাইন পানি লাইন, গ্যাস সংযোগ ও খাবার সবকিছু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code