ফেসবুকে নারী সেজে প্রেম, শিক্ষককে ফাঁদে ফেলে টাকা আত্মসাত

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

ফেসবুকে নারী সেজে প্রেম, শিক্ষককে ফাঁদে ফেলে টাকা আত্মসাত

Manual7 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারীর নাম দিয়ে ভুয়া আইডি বানিয়ে একজন কলেজ শিক্ষককে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

 

Manual6 Ad Code

আটক যুবক নারী সেজে ওই শিক্ষক ছাড়াও একাধিক ছেলেকে প্রেমে ফেলে লোকজনকে নানা ভাবে হয়রানি ও ব্ল্যাকমেলিং করে জিমি করে আসছিল।

Manual7 Ad Code

 

বুধবার (২১ জানুয়ারি) কুমিল্লা জেলার হোমনা থানা পুলিশের সহযোগিতায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযান চালিয়ে ওই প্রতারক যুবককে আটক করা হয়।

Manual5 Ad Code

 

আটক যুবক কুমিল্লা জেলার হোমনা থানা এলাকার মৃত চান মিয়ার ছেলে মেহেদী হাসান জীবন (২২)।

 

গত ২০ জানুয়ারি হবিগঞ্জের সদর থানাধীন এক কলেজ শিক্ষক মো: আরিফুল হক (ছদ্মনাম) অভিযোগ দায়ের করেন- ফেসবুকে নারী সেজে ‘সুমাইজা আকতার মিম’ নামের ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে কৌশলে প্রেমের সম্পর্ক স্থাপন করে গ্রেফতারকৃত যুবক। পরবর্তীতে সে ছবি, স্ক্রীনশট, স্ক্রীন রেকর্ড এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক ধাপে সর্বমোট ১ লাখ ৭১ হাজার ৯শ টাকা হাতিয়ে নেয়।

 

জানা গেছে- অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে কুমিল্লা জেলার হোমনা থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন নারীদের নামে ফেসবুকে ভুয়া একাউন্ট ব্যবহার করে প্রেমের সম্পর্ক স্থাপন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া প্রতারক মেহেদী হাসান জীবনকে কুমিল্লা জেলার হোমনা থানা এলাকা থেকে আটক করা হয়।

Manual7 Ad Code

 

উক্ত ঘটনায় সাইবার সিকিউরিটি অধ্যাদেশ-২০২৫ অনুসারে হবিগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়। পরে প্রতারক যুবককে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

 

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শামীম হাসান বলেন, আমরা তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেছি, সে ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্ধি দিয়েছে। সে অনেকের সাথে নারী সেজে প্রতারণা করছিল।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code