‎নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নবজাতকের মৃত্যু, মা আহত

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬

‎নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নবজাতকের মৃত্যু, মা আহত

Manual4 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারিয়া নামে এক নবজাতক নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা জেসমিন বেগম আহত হয়েছেন।

 

রোববার (২৫ জুলাই) বিকেল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

 

নিহত মারিয়া উপজেলার বাশডর গ্রামের অনিক আহমদের কন্যা।

 

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার আউশকান্দি বাজার থেকে তারা ডাক্তার দেখিয়ে টমটমযোগে বাড়ি ফেরার পথে সদরঘাট নতুন বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের পেছনে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা নবজাতক মারিয়া মাথায় গুরুতর আঘাত পায় এবং জেসমিন বেগম আহত হন।

Manual3 Ad Code

 

আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু মারিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual7 Ad Code

 

শেরপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code