পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের পাল্টা হামলা

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের পাল্টা হামলা

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
গত সপ্তাহান্তে চালানো পাকিস্তানি বিমান হামলার পাল্টা জবাবে বৃহস্পতিবার গভীর রাতে দেশটির সীমান্তের সামরিক ফাঁড়িগুলোতে পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান। তালেবান এ খবর জানিয়েছে। এর ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

 

আফগান নিরাপত্তা বাহিনীর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, রাতের অন্ধকারে পাহাড়ি আঁকাবাঁকা পথে হামভি সামরিক যান চলছে, বন্দুকের গুলি ঝলকে উঠছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির মতো স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির শব্দ এবং আগুনের ঝলকানি দেখা গেছে।

Manual3 Ad Code

 

তবে রয়টার্স স্বতন্ত্রভাবে এই ভিডিওর সত্যতা বা সময় যাচাই করতে পারেনি। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোনও উস্কানি ছাড়াই আফগানিস্তানের গুলিবর্ষণের জবাবে তারা পাল্টা ব্যবস্থা নিয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পশ্চিমের পাহাড়ি সীমান্ত এলাকায় আফগান বাহিনী প্রথমে গুলিবর্ষণ শুরু করলে প্রায় দুই ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে লড়াই চলে।

 

Manual6 Ad Code

চলতি সপ্তাহের শুরুর দিকে তালেবান হুঁশিয়ারি দিয়েছিল যে, পাকিস্তানের বিমান হামলার ‘সমুচিত জবাব’ দেওয়া হবে।

 

পাকিস্তান দাবি করেছিল, তারা পূর্ব আফগানিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং আইএস-কে এর আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

 

Manual2 Ad Code

আফগানিস্তানের তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, “পাকিস্তানি সামরিক মহলের বারবার উস্কানি ও আইন লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ডুরান্ড লাইন বরাবর তাদের বিভিন্ন সামরিক অবস্থান ও স্থাপনায় বড় ধরনের আক্রমণাত্মক অভিযান শুরু করা হয়েছে।”

 

Manual7 Ad Code

মুজাহিদ এক পৃথক বিবৃতিতে আরও জানান, রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে তাদের বিশেষায়িত ‘লেজার ইউনিট’ ডুরান্ড লাইন বরাবর অপারেশন শুরু করেছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code