খামেনি হত্যার প্রতিবাদে করাচির মার্কিন দূতাবাসে বিক্ষোভ, নিহত ৯

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬

খামেনি হত্যার প্রতিবাদে করাচির মার্কিন দূতাবাসে বিক্ষোভ, নিহত ৯

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ‘জিও নিউজ’।

 

প্রতিবেদেন বলা হয়, এই সহিংসতায় হতাহতের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

 

Manual4 Ad Code

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে অবস্থিত মাকিন দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা কনস্যুলেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

Manual1 Ad Code

পরবর্তীতে এমটি খান রোড এলাকা থেকে প্রথমে ৬টি মরদেহ ও ১০ জন আহতকে করাচির সিভিল হাসপাতালে নেওয়া হয়।

Manual8 Ad Code

 

পরে হাসপাতালের ট্রমা সেন্টার জানায়, মোট ৭টি মরদেহ ও ১৮ জন আহত সেখানে আনা হয়েছে। পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে।

 

উল্লেখ্য, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code