ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহতের দাবি

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহতের দাবি

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন।

Manual2 Ad Code

 

রোববার (১ মার্চ) ইরানের লেবার নিউজ এজেন্সির (আইএলএনএ) বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।


।আরও পড়ুন


প্রতিবেদনে বলা হয়, তেহরানের উত্তর-পূর্বাঞ্চলীয় নারমাক এলাকায় আহমাদিনেজাদের বাসভবনে এ হামলা চালানো হয়। এতে তিনি এবং তার কয়েকজন দেহরক্ষী নিহত হয়েছেন।

 

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নারমাক এলাকায় হামলাটি সম্ভবত শনিবার গভীর রাতে ঘটে।

Manual1 Ad Code

 

উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র ছিলেন।

 

দুই মেয়াদ শেষে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলে নিয়োগ দেন। ৪৮ সদস্যের এই পরিষদটি সর্বোচ্চ নেতার কার্যালয়ের উপদেষ্টা সংস্থা হিসেবে কাজ করে।

 

Manual6 Ad Code

তবে এ হামলার বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code