ইরানের বিমানবন্দরে ১৬ বিমান ধ্বংসের দাবি ইসরায়েল

প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৬

ইরানের বিমানবন্দরে ১৬ বিমান ধ্বংসের দাবি ইসরায়েল

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অন্তর্গত কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরায়েল।

 

শনিবার বিবিসি বাংলার লাইভ প্রতিবেদনে বলা হয়, রাতে ঐ স্থানে বিস্ফোরণ এবং বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে, যা ইরানের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর এবং দেশের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের প্রধান কেন্দ্র।

 

Manual8 Ad Code

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, মেহরাবাদ থেকে ‘অস্ত্রের চালানে ভরা’ বিমানগুলো উড্ডয়ন করছিল ইরানের মিত্র গোষ্ঠীগুলোকে সরবরাহ দেওয়ার জন্য।

Manual6 Ad Code

 

তারা দাবি করেছে, হামলায় ধ্বংস হওয়া ১৬টি বিমান হেজবুল্লাহকে দেওয়ার জন্য অস্ত্র পরিবহন করছিল। আইডিএফ আরো বলেছে, একাধিক ইরানি যুদ্ধবিমানকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। সূত্র: বিবিসি

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code