মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৬

মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদরে শিশুদের নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

Manual4 Ad Code

 

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শহরের সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মো. তানিম (৩২) ওই এলাকার মোহাম্মদ সাইদুল ইসলামের ছেলে। তানিম পেশায় দিনমজুর ছিলেন।

 

জানা গেছে- বুধবার সন্ধ্যা ৬টার দিকে শিশুদের মারামারি নিয়ে বড় ভাই হানিফের সঙ্গে তানিমের ঝগড়া হয়। এক পর্যায়ে হানিফ ক্ষিপ্ত হয়ে তানিমকে ছুরিকাঘাত করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

 

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

Manual5 Ad Code

 

ওসি বলেন, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে হানিফ পলাতক আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code