হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৬

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

 

বুধবার (১৮ মার্চ) বিকালে সাড়ে ৫টায় দিকে ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর ও উমরপুর গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, লতিপুর গ্রামের দিদার মিয়া এবং উমরপুর গ্রামের তপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Manual4 Ad Code

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের হস্তক্ষেপে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

(সুরমামেইল/এসএইচ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code