ঈদ উপলক্ষে ৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৬

ঈদ উপলক্ষে ৫ দিনের যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে সাড়া দেয় ইসলামাবাদ। একইসঙ্গে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার আশ্বাস দেয় তালেবান সরকার।

 

এর আগে গত সোমবার (১৬ মার্চ) আফগানিস্তানের একটি মাদক নিরাময়কেন্দ্রে ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারায় ৪ শতাধিক মানুষ। আহত হয় অন্তত ২৬৫ জন। নিহতদের মধ্যে বেশ কয়েকজনের গণ-জানাজা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

 

সারিবদ্ধ অ্যাম্বুলেন্সে করে আনা হয় মরদেহগুলো। পরে কাবুলের উপকণ্ঠে গণকবর দেওয়া হয় তাদের। দুই হাজার শয্যাবিশিষ্ট কাবুলের ওমিদ মাদকাসক্তি নিয়াময় কেন্দ্রে এ হামলার পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার। এমন অবস্থায় ঈদ উপলক্ষে আফগানিস্তানের বিরুদ্ধে হামলা ৫ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান।

 

Manual6 Ad Code

দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, গতকাল বুধবার (১৮ মার্চ) রাত ১২টা থেকে আগামী সোমবার (২৩ মার্চ) রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে এ যুদ্ধবিরতি।

 

Manual6 Ad Code

তিনি আরো জানান, সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধ রেখেছে পাকিস্তান।

 

এদিকে আফগানিস্তানের তালেবান সরকারও ঈদ উপলক্ষে তাদের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার আশ্বাস দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

 

দু’পক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে আলোচনার মাধ্যমে সমাধানে আসার আহ্বান জানায় সংস্থাটি।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code