সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক ৩, মানব পাচারকারি চক্রের মূলহোতা অধরা

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৬

সুনামগঞ্জ সীমান্তে নারীসহ আটক ৩, মানব পাচারকারি চক্রের মূলহোতা অধরা

Manual3 Ad Code

মানব পাচারকারি চক্রের মুলহোতা তমাল দাস।


নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
ভারতে প্রবেশকালে নারী সহ তিন জন আটক করেছে বর্ডারগার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। অপরদিকে পেশাদার মানব পাচারকারি চক্রের মূলহোতা অধরাই রয়ে গেছে।

Manual7 Ad Code

 

শুক্রবার (১৯ মার্চ) রাতে আটককৃতদের সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ঝিগরওলা গ্রামের সুনীল সরকারের ছেলে মিঠুন সরকার, সহোদর জুটন সরকার, মিঠনেরস্ত্রী শায়িন্তি নম দাস।

 

শুক্রবার রাতে ২৮-বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের ট্যাকেরঘাট বিওপির সুবেদার শফিকুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আটক ও বাংলাদেশ-ভারত সীমান্ত গ্রাম সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়ার রাজেন্দ্র দাসের ছেলে মানব পাচারকারি চক্রের মুলহোতা তমাল দাসকে পলাতক আসামি দেখিয়ে তাহিরপুর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।

 

Manual5 Ad Code

মামলা, বিজিবি, স্থানীয় সীমান্ত গ্রামবাসী সুত্র জানায়, শুক্রবার সন্ধায় বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিংল যাবার পথে ২৮-বিজিবি ট্যাকেরঘাট বিওপির বিজিবি টহল দল সীমান্তের বড়ছড়া সীমান্ত গ্রামের ১’শ গজ বাংলাদেশ অভ্যন্তরে মিঠুন,তার সহোদর জুটন ও মিঠুনের স্ত্রী শায়িন্ত্রিকে আটক করে।

 

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিংল পৌছে দেয়ার জন্য ভারতীয় মুদ্রায় ৩৫ হাজার রুপী নেয় বড়ছড়ার তমাল দাস।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

তমাল সীমান্তের ওপারে ভারতীয় এক নারীর মাধ্যমে শিংল পৌছে দেয়ার চুক্তি করে। এরপর বিজিবির তৎপরতা লক্ষ করে তমাল ভারতীয় রুপী নিয়ে কৌশলে সঠকে পড়ে।

 

শনিবার (২১ মার্চ) বড়ছড়া সীমান্ত গ্রাম ও বড়ছড়া স্থল শুল্ক ষ্টেশনের একাধিক বাসিন্দা, ব্যবসায়ীরা জানান, আওয়ামী সরকারের পতনের পর আ.লীগ কর্মী তমাল দাস সীমান্তের জিরো লাইন বরাবর বসতবাড়ি হওয়ার সুবাধে সীমান্তের ওপারে একটি চক্রের মাধ্যমে মানবপাচারকারি চক্র গড়ে তোলে একাধিক সময়ে বাংলাদেশি একাধিক নারী-পুরুষ নাগরিককে ভারতে পাচার করে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও বড়ছড়া সীমান্ত বাজার, নীজ বসতবাড়িতে প্রায়শই বিদেশি মদ, গাঁজা, ইয়াবার আসর বসাতো তমাল দাস।

 

অভিযুক্ত পলাতক আসামি তমাল দাস বলেন, আসলে মাদকের আসর নয় বন্ধু বান্ধব বড়ছড়া বেড়াতে আসলে মাঝে মধ্যে সেবা দিতাম।

 

মানব পাচার প্রসঙ্গে জানতে চাইলে তমাল বলেন, আটককৃতরা ভারতে কাজের সন্ধানে যেতে চাইলে আমি তাদেরকেও সহযোগিতা করতেই বড়ছড়ায় আসতে বলি, বিজিবি এভাবে লোকগুলোকে আটক করবে তা বুঝতে পারিনি।

 

শনিবার সহকারি পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃতদের শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, পলাতক তমাল দাসকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code