হরমুজ প্রণালি ফের পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৬

হরমুজ প্রণালি ফের পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং আঞ্চলিক দেশগুলোর জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

 

Manual4 Ad Code

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘নিশ্চিহ্ন করে দেওয়ার’ যে হুমকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার জবাবেই রোববার তেহরানের এই হুঁশিয়ারি এল।

 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলেছে, “যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালালে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।”

 

Manual2 Ad Code

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানের ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনাগুলো পুনরায় গঠিত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। ইসরায়েলের জ্বালানি এবং যোগাযোগ অবকাঠামোতেও আরও ব্যাপক পরিসরে হামলা চলবে।

 

Manual6 Ad Code

একইসঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের মালিকানায় থাকা জ্বালানি স্থাপনা, পানি পরিশোধন সংস্থা এবং অবকাঠামোগুলোকে হামলার নিশানা করারও হুমকি দেওয়া হয়েছে বিবৃতিতে।

 

তাছাড়া, এই অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেগুলোর বিদ্যুৎকেন্দ্রগুলোকেও হামলার লক্ষ্য হিসেবে গণ্য করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

 

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকেই হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে দেশটি। ইরানের অনুমতি ছাড়া কোনও জাহাজ বা তেল ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পেরোতে পারছে না।

 

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানির বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে।

 

বাজার স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র নানা পদক্ষেপ নিচ্ছে এবং ইরানকে বারবার হুমকি দিচ্ছে, যাতে তারা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা না দেয়।

 

Manual5 Ad Code

কিন্তু ইরান বলছে, যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনও জাহাজ এই প্রণালি পার হতে পারবে না।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code