জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে গোলাবারুদসহ ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬

জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে গোলাবারুদসহ ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
জেলার জগন্নাথপুর থেকে বিপুল পরিমাণ গোলাবারুদসহ চারটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়ছে।

Manual1 Ad Code

 

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন সুনামগঞ্জের শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের সেনা বাহিনীর সদস্যরা জেলার জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নের শ্রীরামসী রসুলপুর গ্রামে ওই অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে অভিযানে ১টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশি পিন্তল,২টি .২২ সিক্স-শট বিদেশি রিভলভার, ১টি একনলা বন্দুক, ১টি ১২ বোর পাইপ গান, ১ রাউন্ড ৭.৬৫ মিঃ মিঃ বিদেশি পিন্তলের অ্যামুনিশন, ৬ রাউন্ড .২২ রিভলভার অ্যামুনিশন, ৭ রাউন্ড ১২ বোর শটগান অ্যামুনিশন, ১৪০০ রাউন্ড ৫.৫ মিঃ মিঃ এয়ারগানের অ্যামুনিশন, ১টি ৩৬ ইঞ্চি ধারালো তলোয়ারসহ ১৫টির অধিক বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (২৪ মার্চ ) রাতে জব্দ তালিকা মুলে উদ্ধারকৃত আলামত জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Manual8 Ad Code

অস্ত্র উদ্ধারের ঘটনায় মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানার এসআই ওমর ফারুক বাদী হয়ে উপজেলার শ্রীরামসী রসুলপুর গ্রামের আশ্রদ আলীর ছেলে পিয়ার আলীকে পলাতক আসামি দেখিয়ে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন।

Manual3 Ad Code

 

বুধবার (২৫ মার্চ) অস্ত্র উদ্ধার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন সুনামগঞ্জের শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বশীল অফিসার।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code