সুনামগঞ্জে ইউরোপ পাঠানোর নামে প্রতারণা, প্রতারক ওয়ালিম গ্রেপ্তার

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

সুনামগঞ্জে ইউরোপ পাঠানোর নামে প্রতারণা, প্রতারক ওয়ালিম গ্রেপ্তার

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা করে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতারক ছরওয়ার মুশর্দ ওয়ালিম নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

সোমবার (১৩ এপ্রিল) রাত দেড়টার দিকে র‍্যাব-৯ ও র‍্যাব-১এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন নীলা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

Manual8 Ad Code

আটক ছরওয়ার মুশর্দ ওয়ালিম (৪৮) সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার যুধিষ্ঠিপুর গ্রামের মো. সামছুল হকের ছেলে।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভুক্তভোগী শরীফ উদ্দিন (৫৩) সুনামগঞ্জ সদর মডেল থানাধীন তেতইয়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত আবুল হোসেন ও ছরওয়ার মুশর্দ ওয়ালিম ট্রাভেল এজেন্সির মাধ্যমে আলবেনিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে প্রচার করেন।

 

Manual7 Ad Code

ভুক্তভোগীসহ আরও আটজন আলবেনিয়া যাওয়ার আগ্রহ প্রকাশ করলে অভিযুক্তরা প্রত্যেকের কাছ থেকে ১২ লাখ টাকা দাবি করেন। এর মধ্যে প্রথমে ৪ লাখ টাকা এবং বাকি টাকা বিদেশে যাওয়ার সময় পরিশোধের কথা বলা হয়।

 

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৬ ও ৭ জুলাই ভুক্তভোগীসহ ৯ জন ব্যক্তি প্রত্যেকে ১ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা দেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও নগদের মাধ্যমে অভিযুক্তদের কাছে মোট ৭২ লাখ ৮৭ হাজার ৯০০ টাকা পরিশোধ করা হয়।

 

এক পর্যায়ে অভিযুক্তরা শ্রীলঙ্কা হয়ে আলবেনিয়া পাঠানোর কথা বলে ভুক্তভোগীদের ঢাকায় ডেকে নেন। পরে ৯ জনের মধ্যে ৭ জনকে শ্রীলঙ্কায় নিয়ে গিয়ে একটি বাসায় রেখে অভিযুক্তরা গোপনে দেশে ফিরে আসেন। পরে ওই ৭ জন কোনো উপায় না পেয়ে দেশে ফিরে আসেন।

 

এ ঘটনায় ভুক্তভোগী শরীফ উদ্দিন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে অভিযানে অংশ নিয়ে আসামিকে আটক করে।

 

Manual5 Ad Code

র‍্যাব জানায়, আটক আসামির বিরুদ্ধে বিদেশি কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩-এর ৩১/৩৩/৩৬ ধারা এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৬/৪২০/১০৯ ধারায় মামলা রয়েছে।

 

কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code