সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান কোনও চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী অবিলম্বে যুদ্ধ শুরু করতে প্রস্তুত।
প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে এক সংবাদ ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ইরান, আপনারা একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নিতে পারেন। আপনাদের সুবর্ণ সুযোগ আছে। আমরা আশা করি, আপনারা ইরানি জনগণের জন্য তা বেছে নেবেন।
তিনি সতর্ক করে বলেন, কিন্তু ইরান ভুল সিদ্ধান্ত নিলে তাদেরকে অবরোধ করা হবে এবং তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বোমা বর্ষণ করা হবে।
একটি চুক্তি সই করানোর জন্য ইরানের ওপর চাপ অ্যবাহত রাখার অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানমুখী এবং ইরান থেকে ছেড়ে আসা সব জাহাজকে বাধা দেওয়ার অভিযান জোরদার করছে।
হরমুজে অবরোধের বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের বন্দর অবরোধ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।
বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছা নিয়ে আশা প্রকাশ করেন। তবে একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইরান রাজি না হলে তাদের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো হবে।
ইরানের শাসকগোষ্ঠীকে সম্বোধন করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেছেন, এটি একটি অসম যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র জানে যে, ইরান কোথায় তাদের সামরিক সম্পদ সরিয়ে নিয়ে যাচ্ছে।
ওদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডান কেইন বলেছেন, মার্কিন বাহিনী এক মুহূর্তের নোটিশেই যুদ্ধাভিযান শুরু করতে প্রস্তুত।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি