ডাকাতির চেষ্টা: বড়লেখায় সহযোগীর গুলিতে ডাকাত নিহত

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

ডাকাতির চেষ্টা: বড়লেখায় সহযোগীর গুলিতে ডাকাত নিহত

Manual6 Ad Code

নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার বড়লেখায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাতের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে দলের আরেক সদস্য নিহত হয়েছেন।

 

Manual6 Ad Code

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসের বাজারের লঘাটি গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে বসবাস করে আসছেন। একদল সংঘবদ্ধ ডাকাতদল গভীর রাতে রান্নাঘরের দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করে। এ সময় দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সবাই ঘুম থেকে জেগে ওঠেন।

 

Manual1 Ad Code

গিয়াস উদ্দিন গ্রিল ধরে রাখেন এবং পরিবারের অন্য সদস্যরা চি‌ৎকার শুরু করেন। অবস্থা নাগালের বাইরে যাওয়ায় একজন ডাকাত গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় ডাকাতের ছোড়া গুলি দরজা সামনে দাঁড়ানো অপর এক ডাকাত সদস্যের মাথায় লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

Manual1 Ad Code

গুলিবিদ্ধ ডাকাতদলের ওই সদস্যকে ঘটনাস্থলে রেখেই অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নিহত ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

 

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, লাশের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code