তাহিরপুরে পেশাদার ইয়াবা কারবারি ফয়সাল ফের গ্রেফতার

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

তাহিরপুরে পেশাদার ইয়াবা কারবারি ফয়সাল ফের গ্রেফতার

Manual6 Ad Code

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে পেশাদার ইয়াবা কারবারি ফয়সালকে ফের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) মামলা দায়ের পুর্বক তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Manual7 Ad Code

গ্রেফতার ফয়সাল উপজেলার বাদাঘাটের ননাই টেন্ডারপাড়া গ্রামের প্রয়াত সুজাত মিয়ার ছেলে।

 

সোমবার থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, রোববার রাতে এএসআই মনজুর আহমদ, মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বাদাঘাট বাজার থেকে ফয়সালকে ইয়াবার চালান সহ গ্রেফতার করেন।

 

এরপর তার হেফাজত থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ১৪ হাজার ১০০ টাকা, একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

 

Manual8 Ad Code

প্রসঙ্গত, ইতিপুর্বে ইয়াবার চালানসহ ফয়সলাকে থানার বাদাঘাট পুলিশ তদন্ত গ্রেফতার করেছিলো।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code