হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রের প্রাণ গেছে। রোববার (১০ মে) দুপুরে ধুলিয়াখাল বাইপাস সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

নিহত জাহিদুল ইসলাম বাহুবল উপজেলার মিরপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে এবং হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন।

 

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা বাসের সঙ্গে শায়েস্তাগঞ্জমুখী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলামের মৃত্যু হয়।

 

Manual7 Ad Code

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

 

এদিকে জাহিদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। ফলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

 

হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী তানজিব সারোয়ার বলেন, সে আমাদের কলেজের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থী ছিল। বাসের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code