কানাইঘাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠনের লক্ষে সভা

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

কানাইঘাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠনের লক্ষে সভা

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১০ মে) বিকেল ৩টায় উপজেলার শ্রী শ্রী বামজঙ্ঘা মহাশক্তি পীঠ কালী মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

 

বামজঙ্ঘা কালী মন্দির পরিচালনা কমিটির আহবায়ক ডাঃ মানিক লাল দাসের সভাপতিত্বে ও মাষ্টার প্রসাদ চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সদস্য সচিব সাবেক ছাত্র নেতা কল্লোল জ্যোতি বিশ্বাস। প্রধান বক্তার বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলার শাখার যুগ্ম আহবায়ক ফনি পুরকায়স্থ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উক্ত সংগঠনের যুগ্ম আহবায়ক পানেশ দেব, বাপ্পু দত্ত।

 

বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে বিশ্বজিৎ রায়, শ্যামল কুমার দাস, দয়াময় দাস, প্রদীপ চন্দ, ডাক্তার মানিক রায়, বিকাশ চন্দ, বাবুল মোহন দাস, দিলীপ কেরী দাস, কানু মুদী, বিধান চৌধুরী, সুজন রাম দাস, পিযুশ রেমা, রবিন্দ্র দাস, বিপি সিং ছত্রী, সিয়েম নেবুল, রুহিন দাস, রিপন চন্দ্র, রঞ্জু রাম দাস, বিনয় রঞ্জন দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, রাম প্রসাদ দেবনাথ, বাবুল চন্দ্র দাস, রানা লাল দাস, নারায়ন চন্দ্র দাস, স্বপন বাউরী, শুকান্ত বাউরী, বাবুল গোয়ালা, খোকন রাম দাস, অজুর্ন দাস, জয়ন্ত রাম দাস, নিখিল দাস, মাখন বৈদ্য, সুনিল বৈদ্য, লিটন চন্দ্র দাস ও উত্তম বুনার্জী সহ সনাতন ধর্মের বিপুল সংখ্যক লোকজন।

Manual3 Ad Code

 

প্রধান অতিথির বক্তব্যে কল্লোল জ্যোতি বিশ্বাস বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। আমরা সবাই নিজ নিজ ধর্মের কল্যাণে কাজ করে থাকি। ১৯৮৮ সালে দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্টির লোকজনদের অধিকার আদায় আত্ম সামাজিক উন্নয়ন সাধনের লক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট প্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছেন এবং তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্টির লোকজনদের উন্নতি সাধন ও ধর্মীয় সুরক্ষার জন্য অন্ত্যান্ত বদ্ধপরিকর যা ইতিমধ্যে প্রতিফলিত হচ্ছে।

Manual7 Ad Code

 

কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির দায়িত্ব যাদেরকে দেয়া হবে তারা এখানকার সনাতন ধর্মের সকল সংগঠনের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের অধিকার আদায়ের জন্য কাজ করার আহবান জানান কল্লোল জ্যোতি বিশ্বাস।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code