নবীগঞ্জে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠলো হাওরে

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

নবীগঞ্জে নিখোঁজ কৃষকের মরদেহ ভেসে উঠলো হাওরে

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার নবীগঞ্জ উপজেলায় হাওরে নিখোঁজের দুদিন পর আব্দুর রউফ নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ মে) দুপুরের দিকে গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম সংলগ্ন হাওরের পানিতে ভেসে ওঠা মরদেহটি স্থানীয়রা উদ্ধার করেন।

 

Manual2 Ad Code

নিহত আব্দুর রউফ (৬০) গজনাইপুর ইউনিয়নের নিশাকুড়ি গ্রামের রাজত উল্লাহর ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা বলছেন, গত মঙ্গলবার নিজের কৃষিজমি দেখতে হাওরে যান আব্দুর রউফ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। এরপর বুধবার হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনব্যাপী অভিযান চালায়। তখনও তার সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে হাওরের পানিতে রউফের লাশ ভেসে উঠে।

 

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া বলেন, আব্দুর রউফ নিখোঁজের ঘটনায় মঙ্গলবার বিকালে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তৎপরতা চালায়।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

তার লাশ ভেসে ওঠার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code