হবিগঞ্জে হাওরে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৬

হবিগঞ্জে হাওরে নৌকা থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার লাখাই উপজেলায় ঝড় ও বজ্রপাতের সময় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও এলাকার সুতাং নদী মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত সাদেক আহমেদ পায়েল (৩০) বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে।

Manual4 Ad Code

 

স্বজনরা জানান, বুধবার বিকালে পায়েল ও তার ভাই ফরাশ মিয়া হাওরে নৌকা নিয়ে ধান কাটতে যান। ধান কেটে ফেরার পথে সুতাং নদীর কাছাকাছি হাওর এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের বিকট শব্দে পায়েল নৌকা থেকে হাওরের পানিতে পড়ে তলিয়ে যান। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালালেও তার খোঁজ মেলেনি। একদিন পর তার মৃতদেহ পাওয়া গেল।

 

পরে লাখাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজ সাদেককে না পেয়ে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ সাদেককে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন দূরে একটি মরদেহ ভাসতে দেখে। পরে ডুবুরি দল ও স্থানীয় লোকজন গিয়ে সাদেকের মরদেহ দেখতে পায়।

Manual6 Ad Code

 

লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, আমরা খবর পেয়েছি। নিখোঁজ সাদেকের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code