নড়াইলে নিখোঁজ কিশোরী মৌলভীবাজারে উদ্ধার

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

নড়াইলে নিখোঁজ কিশোরী মৌলভীবাজারে উদ্ধার

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
নড়াইল থেকে নিখোঁজ হওয়া আয়েশা করিম নামে এক কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। যৌথ অভিযানের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Manual4 Ad Code

শনিবার (১৬ মে) শ্রীমঙ্গল র‍্যাব-৯ এবং বড়লেখা থানা পুলিশ যৌথভাবে বড়লেখার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া আয়েশা করিম নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ মে) নিজ এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয় আয়েশা করিম। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নড়াইল জেলার লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

Manual2 Ad Code

 

লোহাগড়া থানায় দায়েরকৃত জিডির সূত্র ধরে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় নিখোঁজ আয়েশার অবস্থান শনাক্ত করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল র‍্যাব ও বড়লেখা থানা পুলিশ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আয়েশা করিমকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

Manual2 Ad Code

 

উদ্ধারের পর আয়েশাকে বড়লেখা থানায় নিয়ে আসা হয়।

Manual4 Ad Code

 

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব ও পুলিশের যৌথ দল দক্ষিণভাগ এলাকায় অভিযান চালায়। নিখোঁজ তরুণীকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code