সৌদি আরবে কোরবানির ঈদ ২৭ মে

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬

সৌদি আরবে কোরবানির ঈদ ২৭ মে

Manual5 Ad Code

ফাইল ছবি। খালিজ টাইমস


আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ২৭ মে বুধবার দেশটিতে কোরবানির ঈদ উদযাপন হবে; তার আগের দিন হবে হজ।

 

রোববার (১৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য দিয়েছে খালিজ টাইমস ও গালফ নিউজ।

 

Manual3 Ad Code

চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে রোববার ছিল জিলকদ মাসের শেষ দিন। সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আর ২৬ মে হজের মূল আনুষ্ঠানিকতা হবে এবং পরের দিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে।

Manual7 Ad Code

 

জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে থাকে।

 

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের দিনের ঘোষণা আসবে।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code