ছাতকে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, তিনজনের যাবজ্জীবন

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৬

ছাতকে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, তিনজনের যাবজ্জীবন

Manual8 Ad Code

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে এক তরুণীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

 

সোমবার (১৮ মে) দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এই রায় ঘোষণা করেন।

Manual5 Ad Code

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ছাতক উপজেলার হাসামপুর গ্রামের মতিউর রহমান ওরফে মতিন, একই গ্রামের দিলদার হোসেন এবং কামারগাঁও গ্রামের বিল্লাল হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আদালত তাদের অর্থদণ্ডও দিয়েছেন।

 

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ আগস্ট সকালে ওই তরুণী নানাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে হাসামপুর গ্রাম থেকে মতিউর ও দিলদার তাকে জোরপূর্বক অপহরণ করেন। পরে সিংচাপইড় গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়।

 

Manual4 Ad Code

পরদিন সহযোগীদের নিয়ে বিল্লাল ভুক্তভোগীকে অন্য এক স্থানে সরিয়ে নিয়ে পুনরায় ধর্ষণ করেন। স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে অভিযুক্তদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন। এই ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা করেন।

 

Manual4 Ad Code

দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় দিলেন। রায় ঘোষণার সময় দণ্ডিত মতিউর ও দিলদার আদালতে উপস্থিত থাকলেও বিল্লাল পলাতক ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শামসুর রহমান রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। এটি সমাজে অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা হিসেবে কাজ করবে।’

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code