মৎস্যজীবী না হয়েও ‘জেলে কার্ড’ নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৬

মৎস্যজীবী না হয়েও ‘জেলে কার্ড’ নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Manual8 Ad Code

নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রকৃত মৎস্যজীবী না হয়েও অনিয়মের মাধ্যমে জেলে কার্ড গ্রহণের অভিযোগ উঠেছে নবীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য শাহ হোসেন আহমদের বিরুদ্ধে।

 

অভিযোগ রয়েছে, রাজনৈতিক ও আর্থিক প্রভাব খাটিয়ে তিনি মৎস্যজীবীদের জন্য নির্ধারিত সুবিধাভোগীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এতে প্রকৃত জেলেরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি স্থানীয়দের।

Manual8 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে জলমহাল ইজারা নিয়ে বিরোধের জেরে শাহ হোসেন আহমদ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রচারণা চালান। পরে এসব অভিযোগের প্রতিবাদ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

Manual2 Ad Code

 

অভিযোগকারীরা দাবি করেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর শাহ হোসেন আহমদ আরও প্রভাবশালী হয়ে উঠেছেন এবং বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

 

Manual3 Ad Code

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code