তাহিরপুরে বিদ্যুৎস্পৃেষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

তাহিরপুরে বিদ্যুৎস্পৃেষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Manual1 Ad Code

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ মধ্যহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

নিহত আহসানুল মিয়া (১৬) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। সে এবার বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং ফলাফলের অপেক্ষায় ছিলেন।

 

Manual5 Ad Code

নিহতের চাচা হাসান ইমাম বলেন, নিহত আহসানুলের বাবা নেই। পরিবারের সহযোগিতার জন্য অবসরে বিভিন্ন টুকিটাকি কাজ করতেন তিনি। বুধবার তাঁর পরীক্ষা শেষ হয়। পরদিনই নির্মাণকাজ করতে গিয়ে প্রাণ হারান। ঘটনার পর থেকে তাঁর মা বারবার মূর্ছা যাচ্ছেন। আহসানুল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি পরিবারের দায়িত্বও নেওয়ার চেষ্টা করতেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি তিনতলা ভবনের নির্মাণকাজ চলাকালে ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ কেভি লাইনের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে।

 

এ বিষয়ে তাহিরপুর সাব-জোনাল অফিসের এজিএম মোহাম্মদ আলাউল হক সরকার বলেন, পল্লী বিদ্যুতের ১১ কেভি লাইনের পাশেই ভবনটির নির্মাণকাজ চলছিল। কিন্তু কাজ শুরুর আগে লাইন বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়নি। ভবন নির্মাণের বিষয়েও আমাদের অবগত করা হয়নি।

 

Manual8 Ad Code

তবে ভবনের মালিক সাজু আহমেদ দাবি করেন, চার মাস আগে থেকেই বিদ্যুতের লাইন সরানোর জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। তাদের গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

 

Manual3 Ad Code

বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ছেলেটা মেধাবী ছিল। সব বিষয়ের তাত্বিক পরীক্ষা দেওয়া শেষ শুধু ব্যবহারিক পরীক্ষাটা বাকি ছিল। যেহেতু সে আর বেঁচে নেই, এখন অসমাপ্ত পরীক্ষার বিষয়ে করনীয় কি হবে, তা জানতে বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

 

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার আবেদন করার প্রস্তুতি চলছে।

 

(সুরমামেইল/এমএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code