মৌলভীবাজারে বজ্রপাতে চা শ্রমিক ও কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২৬

মৌলভীবাজারে বজ্রপাতে চা শ্রমিক ও কৃষকের মৃত্যু

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার দুই উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন চা শ্রমিক ও অপরজন কৃষক।

Manual1 Ad Code

 

শুক্রবার (২২ মে) বেলা ১১টা থেকে ১টার মধ্যে কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা বাগান এবং রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

Manual6 Ad Code

নিহতরা হলেন- কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা বাগানের মিহির লাল মুন্ডার ছেলে স্বপন মুন্ডা (৩৫) এবং রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে তালেব মিয়া (৪০)।

Manual1 Ad Code

 

রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, স্বপন মুন্ডা দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলায় থাকেন। নিজ বাগানে কাজ না থাকায় তিনি পাশের হামিদিয়া চা বাগানে রাবারের কষ সংগ্রহের কাজ করতেন। বেলা পৌনে ১২টার দিকে বজ্রপাতে নিহত হন তিনি।

Manual4 Ad Code

 

রাজনগর থানার ওসি ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজারে বৃষ্টিসহ বজ্রপাত হয়। এ সময় জমিতে ধান কাটছিলেন তালেব। বজ্রপাতে তিনি নিহত হন।

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code