শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২৬

শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Manual1 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক দিনে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। শনিবার (২৩ মে) সকাল ও বিকেলে উপজেলার পৃথক দুটি স্থানে এই দুই শিশুর হয়।

Manual4 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে রাফি (৭) বাড়ির পুকুরে ডুবে যায়। পরে মরদেহ ভেসে ওঠলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

অপরদিকে শনিবার বিকেলে পৌর শহরের হাজি সোনা মিয়া রোডের শফিকুল হকের বাড়ির পুকুরে দুইটি শিশু খেলা করছিল। হঠাৎ খেলতে গিয়ে একটি শিশু পানিতে পড়ে যায়। তার সঙ্গে খেলতে থাকা অপর শিশুটি অন্যদের ডেকে আনলে সেখানে উপস্থিত প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত শিশু সোনা মিয়া সড়কের বাসিন্দা মো. ইদ্রিস আলীর শিশুকন্যা জামিনা ফেরদাউস জারা (২)।

 

শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ বলেন, সকালে ও বিকেলে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মৃত্যুবরণ করেছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করি।

 

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, খেলতে গিয়ে শিশুরা পুকুরে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এসএমএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code