নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬

নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জের পানিউম্দা ইউনিয়নের বড়চর গ্রামে নয় বছরের এক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে ২ লম্পট।

 

Manual8 Ad Code

ধর্ষণের শিকার ছাত্রীকে সোমবার (২৫ মে) দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

 

স্থানীয় ও পরিবার সুত্রে জানাযায়, রোববার (২৪ মে) বিকালে বড়চর গ্রামের মেয়ে ও বড়চর সরকারী প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী গ্রামের একটি দোকানে যাওয়ার পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার অপর সঙ্গীকে নিয়ে ওই স্কুলছাত্রীকে জোরপুর্বক পাশের বাঁশ ঝাড়ের নির্জনস্থানে মুখে গামছা বেধেঁ পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয়রা মেয়েটির চিৎকার শুনে ধর্ষণকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই ছাত্রীর পিতা বাড়িতে না থাকায় সোমবার দুপুরে ধর্ষণের শিকার মেয়েকে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে আশংকাজনক অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

Manual2 Ad Code

স্কুলছাত্রীর মা কান্না জড়িত কন্ঠে জানান, তার মেয়েটি মজা খাওয়ার জন্য স্থানীয় একটি দোকানে যাওয়ার পথিমধ্যে একটি বাঁশ ঝাড়ের পাশে নির্জনস্থানে মেয়েটিকে মুখে গামছা বেঁধে ধর্ষণ করেছে একই গ্রামের আফরোজ মিয়া ও তার সঙ্গী। স্থানীয় লোকজন বিষয়টি আচ করতে পেরে ধর্ষকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

 

Manual6 Ad Code

বাবা বলেন, আমার অবুঝ মেয়ের ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

 

Manual5 Ad Code

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেইসঙ্গে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code