সিলেট ঘুরতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মে ২৬, ২০২৬

সিলেট ঘুরতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

Manual4 Ad Code

পুরাতন ছবি।


মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বেঘরেড গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) ও ঢাকা খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)।

Manual5 Ad Code

 

পরিবার সূত্রে জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। পথে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পরিবার কিংবা পুলিশ।

 

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

 

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এনএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code