সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুন ২, ২০২৬
মেইল ডেস্ক:
সিলেটে মাদকসেবন করিয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর রেলওয়ে পুলিশ ওই শিশুকে উদ্ধার করে।
সিলেট রেলস্টেশন এলাকার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে এই ঘটনায় জড়িত যুবককে মঙ্গলবার (২ জুন) সকাল ৬টার দিকে কদমতলী বাস স্ট্যান্ড এলাকা থেকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
এরআগে মঙ্গলবার ভোর ৪টার দিকে রেল স্টেশন এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।
আটককৃত ব্যক্তির নাম লোদন (৩৫)। তিনি রেল স্টেশন এলাকায় বসবাস করতেন এবং মাদক সেবনকারী ছিলেন বলে জানা যায়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, “লোদন প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় রেল স্টেশনে পড়ে থাকে। মঙ্গলবার ভোররাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে ভবঘুরে মেয়েকে ভুল বুঝিয়ে নিজের সঙ্গে নিয়ে যায়। প্রথমে মেয়েটিকে নেশাগ্রস্ত করে। পরে ধর্ষণ করে। এরপর স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পরবর্তীতে রেলওয়ে পুলিশ দক্ষিণ সুরমা থানা-পুলিশকে খবর দেয়। সকাল ৬টার দিকে থানা পুলিশ কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান দিয়ে লোদনকে আটক করে।”
দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে রেল পুলিশ আমাদের জানায়। এর পরিপ্রেক্ষিতে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি