পাকিস্তানের মধ্যস্থতায় ২৪ ঘণ্টার মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

পাকিস্তানের মধ্যস্থতায় ২৪ ঘণ্টার মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
তিন মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান শান্তিচুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসানে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রাথমিক চুক্তি স্বাক্ষর হতে পারে।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি জানান, প্রথম ধাপে ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তি স্বাক্ষর হবে এবং পরবর্তীতে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে।

 

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাতে ইরান পাল্টা হামলা চালায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে। একইসঙ্গে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যেও নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দীর্ঘ এই সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যায়।

 

Manual4 Ad Code

সম্ভাব্য চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেওয়া, ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ থাকা বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ের বিষয় রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। বিনিময়ে ইরান আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখবে।

 

তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য এখনো পুরোপুরি কাটেনি। যুক্তরাষ্ট্র চায় ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করুক কিন্তু তেহরান তা মেনে নেয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করবে না, তবে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রয়েছে।

 

Manual8 Ad Code

এদিকে শান্তিচুক্তির অগ্রগতির মধ্যেই হরমুজ প্রণালির কাছে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন বাহিনী কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে বলে রয়টার্স জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ড্রোনগুলো আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি তৈরি করেছিল।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code