তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত অনুষ্ঠানস্থলের পাশে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটক যুবকের নাম সোহেল রানা (৩০)। তিনি উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে অনুষ্ঠানস্থলে প্রস্তুতির কাজ চলছিল। এ সময় মিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করে সোহেল রানা হঠাৎ ‘জয় বাংলা স্লোগান’ দিতে শুরু করেন। এতে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে তাকে মারধর করা হয়।

 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Manual4 Ad Code

 

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) হারুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি মাঠসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন। পরে স্থানীয়রা তাকে মারধর করলে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি থানায় রয়েছেন।

Manual7 Ad Code

 

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে আজ (বুধবার) শ্রীমঙ্গলে আসার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার সফরকে কেন্দ্র করে প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code