নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই, আটক ১

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই, আটক ১

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ বাজারে পুনরায় ছিনতাইয়ের উদ্দেশ্যে আসার অভিযোগে আক্তার নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ আ’টক করেছে পুলিশ| বুধবার (১৭ জুন) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মে জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকা ও বেতাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্নের চেইন ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়। এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিরা আবারও নবীগঞ্জ বাজারে মোটরসাইকেলযোগে ছিনতাই করতে এসছে। এমন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করেন।

Manual1 Ad Code

 

অভিযানের একপর্যায়ে নবীগঞ্জের গন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গন্ধ্যা পয়েন্ট এলাকা থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি রামদা দা ও একটি চুরিসহ একজনকে আটক করা হয়।

 

আটককৃত আক্তার হবিগঞ্জ সদর থানাধীন উচাইল গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code