হবিগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা, জনতার হাতে আটক

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

হবিগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা, জনতার হাতে আটক

Manual6 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে স্বামীর হাতে রিপন আক্তার (৩৫) নামের ৪ সন্তানের জননী খুন হয়েছেন।

 

ঘটনার পর অভিযুক্ত স্বামী আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

 

Manual5 Ad Code

রোববার (২১ জুন) বিকালে উপজেলার শেরপুর (ভুমিহীন) গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার।

 

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গ্রামের বাসিন্দা ছল্লুক মিয়ার ছেলে আশিক মিয়া পারিবারিক বিরোধের এক পর্যায়ে তার স্ত্রী রিপন আক্তারকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual6 Ad Code

 

অভিযোগ রয়েছে, স্ত্রীকে হত্যার পর আশিক মিয়া আত্মহত্যার চেষ্টা চালান। তবে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে আটক করেন এবং নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন।

Manual8 Ad Code

 

খবর পেয়ে এসআই কৌশিক ও এসআই আসিবের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আটক আশিক মিয়াকে থানায় নিয়ে যায়।

 

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code