কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২৬

কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশী প্রবাসী পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিলের নির্দেশে সোমবার (২২ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার নিহতদের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানান এবং তাপস চক্রবর্তী তুষার প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।


।আরও পড়ুন:


এসময় তিনি বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার একজন প্রতিনিধি হিসেবে এসেছি।

Manual1 Ad Code

কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

Manual8 Ad Code

লাশ দেশে দ্রুত ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহদী হাসান শাকিল বিষয়টি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন। নিহতদের পরিবারের পাশে সব সময় উপজেলা প্রশাসন থাকবে বলে আশ^স্থ প্রদান করে তিনি। এ সময় উপস্থিত ছিলেন- ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

এরআগে রোববার (২২ জুন) কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হন কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের পুত্র মস্তাক আহমদ, একই গ্রামের মড়া মিয়ার পুত্র জুবায়ের আহমদ, এবং বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের বাহার উদ্দিনের পুত্র কাদের আহমদ।

 

এ ঘটনায় কাতার প্রবাসী বাংলাদেশীদের মধ্যে এবং নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারের সদস্যদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code