তাহিরপুর থানার ওসিকে বদলি

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬

তাহিরপুর থানার ওসিকে বদলি

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ওসি মো. আমিনুল ইসলামকে বদলি করা হয়েছে।

 

সোমবার (২৯ জুন) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাকিবুল হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করেন।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

রাকিবুল হাসান জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে রোববার (২৮ জুন) তাকে বদলিপূর্বক জেলার দিরাই সার্কেল অফিসে সংযুক্ত করা হয়।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

প্রসঙ্গত, ২০২৫ সালের ৮ ডিসেম্বর আমিনুল ইসলাম তাহিরপুর থানার ওসি হিসেবে যোগদান করেন।

 

পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বলেন, জনস্বার্থে তাহিরপুর থানার ওসিকে বদলি ও দিরাই সার্কেল অফিসে পদায়ন করা হয়েছে। দ্রুত পুলিশ সুপার কার্যালয় থেকে ছাড়পত্র নিয়ে পদায়নকৃত সার্কেল অফিসে যোগদানের জন্য পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলামকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code